বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির আখতার হোসেন ও তাসনিম জারার উপর হামলার প্রতিবাদ করায় হুমকির শিকার চট্টগ্রামের এনসিপি নেতা

চট্টগ্রামে জাতীয় যুবশক্তির এক নেতাকে হুমকি দেওয়ার অভিযোগে ‘নিষিদ্ধ ঘোষিত’ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইংয়ের সিনিয়র সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদ বুধবার রাতে কোতোয়ালি থানায় এই জিডি করেন।

কোতোয়ালি থানার ওসি জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে হুজ্জাতুল ইসলাম সাঈদ উল্লেখ করেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারার ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই সমাবেশে তিনি বক্তব্যে চট্টগ্রামে বিভিন্ন সময়ে ঘটা হামলার জন্য ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সামদানি জনিকে দায়ী করেন।

সাঈদের অভিযোগ, এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তিরা, যারা নিজেদের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী-সমর্থক বলে দাবি করছে, তাকে হুমকি দিচ্ছে।

এ বিষয়ে হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, “যুক্তরাষ্ট্রে আমাদের নেতাদের ওপর হামলার প্রতিবাদ করার পর থেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ক্যাডাররা আমাকে হুমকি দিচ্ছে। এ ঘটনায় আমি নিজের নিরাপত্তার জন্য কোতোয়ালি থানায় জিডি করেছি।”

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...