বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রহমান নগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও উপহার বিতরণ

চট্টগ্রামের রহমান নগর আবাসিক এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এ আয়োজনটি ছিল সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ। তিনি সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সর্বজনীন উৎসব। সকলের মিলনমেলা, সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। বিএনপি সবসময় এই সম্প্রীতি রক্ষায় সচেষ্ট থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি মোঃ রাকিব, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমনসহ স্থানীয় নেতাকর্মীরা।

নেতৃবৃন্দরা দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসবমুখর পরিবেশে উপহার সামগ্রী তুলে দেন।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা বিএনপির এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ধর্মীয় উৎসবে সম্প্রীতির এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...