বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণ, দগ্ধ ৮

চট্টগ্রাম নগরের পাহাড়তলি থানা এলাকায় একটি লোহার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আটজন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে থানার সাগরিকা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহত ব্যক্তিরা হলেন মো. আবদুল কাদের (৬০), মো. আবুল কাসেম (৬০), মো. করিম (২৯), আবদুল জলিল (৫৫), আবুল বশর খান (৬৫), জামাল হোসেন (৩৮), মো. রাসেল (২৮) ও মো. বাহার উদ্দিন (৪৫)। আহত ব্যক্তিদের মধ্যে আবুল বশর খানের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণে দগ্ধদের চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাসিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত গণমাধ্যমকে বলেন, আহত ৮ জনকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। অধিকাংশের শরীরের ১৫ থেকে ৩৫ শতাংশ পুড়ে গেছে। একজনের শরীরের পুড়ে গেছে ৮৫ শতাংশ। তারা হাসপাতালে ভর্তি আছেন।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...