ঢাকা জেলার কেরানীগঞ্জের এক সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি অনলাইন গণমাধ্যমের কেরানীগঞ্জ প্রতিনিধি।
পুলিশ জানায়, গ্রেপ্তার ইস্পাহানির বিরুদ্ধে আগে থেকেই শাহবাগ থানায় একটি মাদক মামলা রয়েছে। এছাড়া জালিয়াতি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, চাঁদাবাজি নয়, জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের অভিযোগে সত্যতা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর কেরানীগঞ্জে একটি ভবনের কাজে তার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি অভিযোগ করেন ভুক্তভোগী । টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে। পরে জমি সংক্রান্ত বিরোধের মামলায় তাকে গ্রেপ্তার করে।
এদিকে আলোচিত এই ইস্পাহানির কর্মস্থলের হেড অব নিউজ হিসেবে রয়েছেন মোহনা টিভির সাবেক হেড অব নিউজ মারুফ উদ দোলা। তিনি আওয়ামী লীগ নেতা ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার–এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
অন্যদিকে শনিবার রাতে ডিএমপি গুলশান থানা পুলিশ সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলেকেও আটক করেছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি হাফিজুর রহমান।
জুনায়েদ/চট্টলা২৪

