বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

অনেকেই মনে করছেন আমি জামায়াতে যুক্ত হয়েছি: ইলিয়াস

নিউ ইয়র্কের মাটিতে জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণকে আওয়ামী লীগের কাপুরুষতার পরিচয় বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি জানান, আওয়ামী লীগ বাংলাদেশেও সংখ্যালঘু, দেশের বাইরেও সংখ্যালঘু।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে একথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে ইলিয়াস লেখেন, ‘জামায়াতের নায়েবে আমীরের সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়াতে অনেকেই মনে করছেন আমি জামায়াতের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছি! আমি বহুবার বলেছি আমাকে যা ইচ্ছা মনে করেন আমার কোনো সমস্যা নেই। শুধু আওয়ামী লীগ না বানালেই চলবে। ওই অনুষ্ঠানটি আসলে জামায়াতের ছিল না, আমি আখতারকেও এখানে রাখতে চেয়েছিলাম তারা রাজি হয়নি। সম্ভবত মির্জা ফখরুলকেও সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল।’

আওয়ামী লীগকে দেশ ও দেশের বাইরে সংখ্যালঘু উল্লেখ করে ইলিয়াস লেখেন, ‘আমি সাধারণত যেকোনো পাবলিক অনুষ্ঠান এড়িয়ে চলি, এই অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্য কোনো বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করা নয় বরং বিমানবন্দরে তাদেরকে যে অপমান করা হয়েছে সেটার জবাব দিতে। আমি দুদিন আগে ফেসবুকে ঘোষণা দিয়েছিলাম অনুষ্ঠানে আমি থাকব যদি কারো সাহস থাকে তাহলে তারা আসুক। তারা আসেনি! আমাদের ঢাকা থেকে আসা জুলাই যোদ্ধাদের একা পেয়ে তারা যেটা করেছে সেটা কাপুরুষোচিত, সাহসিকতা নয়। ওরা বাংলাদেশেও সংখ্যালঘু, দেশের বাইরেও সংখ্যালঘু।’

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...