বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে কোরআনে হাফেজ নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. সাজ্জাদ (১৬) নামে এক কোরআনে হাফেজের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ড. শহীদুল্লাহ একাডেমির পাশের মির্জি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ একই ইউনিয়নের বাদশা মার্কেট এলাকার হাসান তালুকদার বাড়ির মো. জামশেদ তালুকদার প্রকাশ জামশেদ ড্রাইভারের ছেলে।

জানা গেছে, ঘটনারদিন সন্ধ্যা ৭টার দিকে হাফেজ সাজ্জাদ তার পাশের এলাকার মির্জি বাড়িতে ইলেকট্রিকের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাটহাজারী পৌরসদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গড়দুয়ারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল্লাহ চৌধুরী টিপু বলেন,
সোমবার বেলা ১১টায় নিহতের গড়দুয়ারা নিজ বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...