বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন যুবক

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চন্দনাইশে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নয়ন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড উত্তর মুরাদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের খলিল সওদাগরের বাড়ির আবুল কাশেমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার। তিনি বলেন, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...