Sunday, 8 November, 2026

ইসলামী ব্যাংকে কর্মী ছাটাই, চট্টগ্রাম জামায়াতের উদ্বেগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে ব্যাপক হারে চট্টগ্রামের কর্মীদের ছাটাই করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী, চট্টগ্রাম উত্তর জেলা ও চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতৃবৃন্দ।

বিবৃতিতে তারা বলেছেন, ”সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত ও ওএসডি করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। এ পরিস্থিতিতে চট্টগ্রামের হাজার হাজার পরিবার উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে সময় অতিবাহিত করছে ।

আমরা মনে করি, হঠাৎ করে হাজারো কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত তাদের জীবন-জীবিকা ও পরিবার-পরিজনের জন্য ভয়াবহ সংকট তৈরি করবে। এ ধরনের পদক্ষেপ দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্যও হুমকি স্বরূপ। তাই আমরা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই— মানবিক ও যৌক্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে আইনানুগ প্রক্রিয়ায় বর্তমান সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবসান করা।

একই সঙ্গে আমরা লক্ষ্য করছি, একটি চক্র নানা সময় ইসলামী ব্যাংককে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে আসছে। ষড়যন্ত্রমূলক অপপ্রচারের মাধ্যমে ব্যাংকটির ভাবমর্যদা ক্ষুণ্ণ করার এই তৎপরতার আমরা তীব্র নিন্দা জানাই।

আমরা আশা করি, ব্যাংকের গ্রাহকরা যেন কোনোভাবেই ভোগান্তির শিকার না হন এবং দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক তার স্থিতিশীলতা ও সেবার মান বজায় রাখবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পুনরায় জোর দিয়ে বলছে— দেশের আর্থ-সামাজিক স্বার্থ ও হাজারো কর্মকর্তা-কর্মচারীর জীবন-জীবিকার বিষয়কে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে কেউ যাতে অ‍ন‍্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে দ্রুত জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন‍্য নেতৃবৃন্দ উদাত্ত আহবান জানান।

বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর
আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা আমীর
আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি
অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...