বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহিণীর মৃত্যু

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে পপি রানী নাথ (৪০) নামের এক গৃহিণীর মৃত্যু হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকালের দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ নাথ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত পপি রানী নাথ ওই এলাকার সুজিত কুমার নাথের স্ত্রী।

জানা যায়, উল্লেখিত এলাকার নাথ পাড়া পূজা মন্ডপের পাশের বাড়িতে সুজিত কুমার নাথের বসতঘরে বৈদ্যুতিক তারের সাথে জানালা বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় পপি রানী নাথ। এতে গুরুতর আহত হন তিনি। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে পৌরসদরের একটি প্রাইভেট হাসপাতালে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সংশ্লিষ্ট ইউপি সদস্য নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে সকাল সাড়ে দশটার দিকে জানান, আমি নিহতের বাড়িতে যাচ্ছি।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নাজমুল হাসান নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলা সাড়ে এগারটার দিকে জানান, বর্তমানে চমেক হাসপাতালের রিপোর্টের অপেক্ষায় আছি। রিপোর্ট হাতে আসলে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...