Sunday, 8 November, 2026

রামুর রাবার বাগানে যুবকের ঝুলন্ত মরদেহ, আঘাতের চিহ্ন

কক্সবাজারের রামুর রাবার বাগানে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে রয়েছে আঘাতের চিহ্ন।

বুধবার (১ অক্টোবর) সকালে রামু ফায়ার সার্ভিস সংলগ্ন জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কুলালপাড়া এলাকায় মরদেহটি দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

স্থানীয়রা ধারণা করছেন, ওই যুবককে কোথাও হত্যা করার পর রাবার বাগানে ঝুলন্ত অবস্থায় রেখে যাওয়া হয়েছে। কারণ মরদেহটি ঝুলিয়ে রাখলেও নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার শরীরের আঘাত রয়েছে, এনিয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...