বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালখালীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে জালাল উদ্দীন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীলে এই ঘটনা ঘটেছে।

জালাল উদ্দীন ওই এলাকার আবদুল মাঝি বাড়ির নিজাম উদ্দিনের ছেলে। সে একটি দোকানে কম্পিউটার অপারেটরের কাজ করতেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতের এশার নামাজের সময় মিফতাহুল উলুম মাদ্রাসার পুকুরে অযু করতে গিয়েছিলেন জালাল উদ্দীন। দীর্ঘ সময় ধরে ফিরে না আসায় পরিবার ও এলাকাবাসী তার খোঁজে বের হন। ঘাটে তার জুতো দেখতে পেয়ে পুকুরে তল্লাশি চালিয়ে রাত ১টার দিকে জালালের মরদেহ উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...