বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পিআর পদ্ধতিসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে নগর জামায়াতের গোলটেবিল বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি এখন জনগণের কাছে গ্রহণযোগ্য ও যৌক্তিক হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দলটির চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান। তিনি বলেন, “আমাদের সন্তানরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। কিন্তু আজও কিছু মানুষ স্বৈরাচারী মানসিকতা থেকে বের হতে পারেনি। আমরা নির্বাচন চাই, তবে সংস্কার ছাড়া ডামি নির্বাচন চাই না।”

বুধবার বিকেল ৪টায় দেওয়ানবাজারের বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে শিক্ষকদের নিয়ে চট্টগ্রাম মহানগরী জামায়াত আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিরুজ্জামান বলেন, সরকারের উচিত জনগণের ন্যায্য দাবি মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করা হলে আন্দোলন আরও শক্তিশালী হবে এবং কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষকদের ঐতিহাসিক অবদান রয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা সাহসী ভূমিকা রেখেছিলেন। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পতনের পরও কাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কৃতি আসেনি। তাই ৫ দফা গণদাবি আদায়ে আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে।”

জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
২. জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু।
৩. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. বিগত সরকারের সব “জুলুম, গণহত্যা ও দুর্নীতির” বিচার দৃশ্যমান করা।
৫. “স্বৈরাচারের সহযোগী” জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

বৈঠকে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, ড. আ ম ম মসরুর হোসাইন, প্রফেসর ড. আব্দুল মান্নান, প্রফেসর ড. নাজিম উদ্দিন, অধ্যক্ষ মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান, মাওলানা আমিনুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান, প্রফেসর মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসাইন, মীর আবুল কালাম, অধ্যক্ষ মুহাম্মদ নাছির উদ্দীন, ইকবাল বাহার চৌধুরী প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য ডা. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, প্রফেসর মো. সাইফুল্লাহ, হামেদ হাসান ইলাহী, প্রফেসর ড. হাবিবুর রহমান, শিক্ষক থানার সভাপতি অধ্যক্ষ মো. নুরুন্নবী, ড. ছাবের আহমেদ, নুরুল ইসলাম বুলবুল, ড. মাওলানা আবুল কালাম প্রমুখ।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...