Sunday, 8 November, 2026

পূজা অর্চনায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মণ্ডপের সহ-সভাপতি গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর এলাকায় আট বছরের শিশুকের ধর্ষণের অভিযোগে ভজেন্দ্র সরকার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর সুরাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ভজেন্দ্র সরকার সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজা মণ্ডপের সহ-সভাপতি। তিনি ওই এলাকার মেঘলাল সরকারের ছেলে।

পুলিশ জানায়, বাড়ির পাশে আশ্রয়ণ প্রকল্প পূজা মণ্ডপে পূজা অর্চনা চলছিল। ওই সময় ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল ওই শিশুটি। পরে ভজেন্দ্র সরকার শিশুটিকে ডেকে তার বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। খবর পেয়ে শিশুটির স্বজনরা ভজেন্দ্র সরকারের ঘর থেকে শিশুটিকে গামছা দিয়ে মুখবাঁধা অবস্থায় উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ভজেন্দ্র সরকারকে হাতেনাতে আটক করে স্থানীয়রা।

খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় ওই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। অভিযুক্ত ভজেন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...