বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হাটহাজারীতে মাদ্রাসা মাঠ থেকে ধারালো অস্ত্রসহ দুইজন আটক

চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা মাঠ থেকে দুটি ধারালো অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে পৌরসভার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম, প্রকাশ হাটহাজারী বড় মাদ্রাসা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুই যুবক হলেন— পৌরসভার ১নং ওয়ার্ডের আলিপুরস্থ মুন্সিপাড়ার চৌধুরী বাড়ির মৃত আ. কাশেমের পুত্র মো. সালাম (১৭) এবং পৌরসভার ২নং ওয়ার্ডের রঙ্গিপাড়াস্থ শাহেদুল হক সওদাগর বাড়ির মো. রাতুল ইসলাম (১৬)।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে দুই যুবক হাতে ধারালো দা নিয়ে মাদ্রাসা মাঠে ঘোরাঘুরি করছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া চট্টলা২৪ কে বলেন, “আটককৃত দুইজন মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর হামলার উদ্দেশ্যে সেখানে গিয়েছিল। তাদের কাছ থেকে দুটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...