Sunday, 8 November, 2026

পতেঙ্গার স্টিলমিল সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চট্টগ্রামের পতেঙ্গার স্টিলমিল সড়কে বাসচাপায় এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে স্টিলমিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গার্মেন্টস কর্মীদের বহনকারী একটি বাস দ্রুতগতিতে এসে ওই নারীকে চাপা দেয়। এতে তার পা থেকে কোমর পর্যন্ত থেঁতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের আনয়নকারী জানায় সেখানেই সেই নারীর মৃত্যু হয়েছে।

স্টিলমিল বাজারের স্থানীয় দোকানদার বলেন, “নারীটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির বাসটি এসে চাপা দেয়। আহত অবস্থায় আমরা মিলে তাকে হাসপাতালে পাঠাই। তাকে দেখে মনে হয়েছে গার্মেন্টস কর্মী।”

খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। নিহত নারীর পরিচয় নিশ্চিতে চেষ্টা চলছে।”

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...