বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হাটহাজারীতে হেফাজত নেতা হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হেফাজত ইসলাম বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য ও রাউজান উপজেলার কচুখাইন আহমদিয়া আল ইসলামিয়া আল হিকমা মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা সোহেল চৌধুরীকে (৫০) পরিকল্পিতভাবে বাস চাপা দিয়ে হত্যার দাবি করে প্রতিবাদে সকাল থেকে চট্টগ্রামের হাটহাজারীতে মহাসড়ক অবরোধ করা হয়েছে। অবরোধের কারণে সকাল ৭ টা থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের দুই পাশে আটকা পড়েছে অনেক যানবাহন।

আজ বুধবার সকাল থেকে এ অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় হেফাজত ইসলাম বাংলাদেশ।

নিহত হেফাজত নেতা মাও. সোহেল চৌধুরী সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার আব্দুল কাদের চৌধুরী বাড়ীর আবুল মহসীন চৌধুরীর পুত্র। তবে তিনি দীর্ঘ বছর ধরে পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবার নিয়ে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছিলেন।

জানা যায়, গতকাল মঙ্গলবার বিকালের দিকে হেফাজত ইসলাম বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী রাউজান এলাকা থেকে নিজ মোটরসাইকেল চালিয়ে হাটহাজারী ফেরার পথে ওই উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় চট্টগ্রাম রাঙামাটি সড়কের উপর পেছন থেকে আসা একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস (চট্টমেট্টো ঘ ১১-১৯৮৫) তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়, এতে গুরুতর আহত হন ওই হেফাজত নেতা।

পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক বাসের চালক জানে আলম (৪০) কে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...