বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মীরসরাইয়ে বাইক থেকে ছিটকে পড়ল স্বামী-স্ত্রী

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন এক নারী৷ তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। দু’জন স্বামী-স্ত্রী বলে জানা গেছে। তাদের বাড়ি গাইবান্ধা সদর থানায় ৷

‎১০ অক্টোবর (শুক্রবার) বিকাল ৪টায় মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা দ্রুতগতির পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বামী নিহত হন।

মোটরসাইকেলে থাকা স্ত্রী গুরুতর আহত হন। তারও বেঁচে থাকার সম্ভাবনা কম। তারা চট্টগ্রামের ইপিজেড এলাকায় গার্মেন্টসে চাকরি করতেন বলে জানা যায়।

‎জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, জোরারগঞ্জ বিশ্বরোড আরাফাত হোটেলের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের টিম যাচ্ছে। বিস্তারিত জেনে জানাবো।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...