বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচের গুড়া ছিটালেন স্ত্রী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘুমন্ত স্বামীর শরীরে ফুটন্ত তেল ঢেলে দেন স্ত্রী। এখানেই থেমে থাকেননি, জ্বলন্ত ক্ষতের ওপর মরিচের গুড়া ছিটিয়ে আরও নির্যাতন চালান তিনি। ঘটনাটি ঘটে দক্ষিণ দিল্লির আম্বেদকরনগর এলাকায় গত ৩ অক্টোবর ভোররাতে।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত স্বামী দীনেশ অভিযোগ করেছেন, ঘটনার সময় তিনি তার আট বছরের মেয়ের সঙ্গে ঘুমাচ্ছিলেন। ভোররাত তিনটার দিকে হঠাৎ শরীরে প্রচণ্ড জ্বালা অনুভব করে চিৎকার শুরু করলে স্ত্রী মরিচ গুড়া ছিটিয়ে হুমকি দেন—“চিত্কার করলে আবার গরম তেল ঢেলে দেওয়া হবে।”

প্রতিবেশীরা জানান, দীনেশের চিৎকার শুনে নিচতলা থেকে বাড়িওয়ালা ও তার পরিবার ছুটে আসেন। দরজা বন্ধ থাকায় অনেক ধাক্কাধাক্কির পর তা খোলা হলে দেখা যায়, মেঝেতে যন্ত্রণায় কাতরাচ্ছেন দীনেশ। স্ত্রী তখন ভয়ে লুকিয়ে পড়েন। পরে আহত দীনেশকে প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে যান।

কিন্তু কেন এমন ভয়ংকর হামলা? দীনেশ জানিয়েছেন, তাদের ৮ বছরের দাম্পত্য জীবনে গত দুই বছর ধরে অশান্তি চলছিল। স্ত্রী তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও দায়ের করেছিলেন। প্রায়ই খুঁটিনাটি বিষয় নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হতো। এর জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন।

বর্তমানে দীনেশ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।  সূত্র: জিনিউজ

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...