বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ভুয়া ডিবি পরিচয়ে অপহরণ ও ডাকাতি: মূলহোতাসহ চারজন গ্রেপ্তার

চট্টগ্রামে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও ডাকাতি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিএমপির ডবলমুরিং মডেল থানা পুলিশ।

গত ১০ অক্টোবর ভোরে পাহাড়তলীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালক খুরশীদ আলমকে অপহরণ করে তার রিকশা ছিনিয়ে নেয় চক্রটি।

ওসি মোঃ বাবুল আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে আলমগীরকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তিতে আরও তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়। পরবর্তীতে বাবর আলী, সুমন ও মূল হোতা আবুল হাশেমকে গ্রেফতার করে পুলিশ।

তাদের হেফাজত থেকে অপহরণের কাজে ব্যবহৃত নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে শহরে ডাকাতি ও অপহরণ চালিয়ে আসছিল।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...