বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতির রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আবুল কালাম (৪৫) নামের এক হাজতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার পরিবার দাবি করেছে, এটি ছিল একটি পরিকল্পিত হত্যা। অন্যদিকে কারা কর্তৃপক্ষ বলছে, তিনি স্বাভাবিক অসুস্থতার কারণে মারা গেছেন।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, “রাতে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

তবে ভিন্ন কথা বলছেন নিহত আবুল কালামের স্ত্রী গোলজাহান বেগম। তার অভিযোগ, “আমার স্বামীকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এরপর পরিকল্পিতভাবে বাদী পক্ষের সঙ্গে যোগসাজশ করে কারাগারের ভেতরেই তাকে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগেই দেখা হয়েছিল, তখন সে সম্পূর্ণ সুস্থ ছিল। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গোলাগুলিতে ২জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় আবুল কালাম ছিলেন ৫ নম্বর এজাহারভুক্ত আসামি। ঘটনার পর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...