বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ নেতাকর্মী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন বলে জানা গেছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মিসভায় মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতি। তিনি নতুন যোগদানকারীদের বরণ করে নেন এবং বিএনপির পতাকা হাতে তুলে দেন।

এ সময় খাঁন সাঈদ হাসান জ্যোতি বলেন, বাঙালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মিসভায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ ৩০ জন আমার হাত ধরে বিএনপিতে যোগদান করেছেন।

বাঙালা ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম জানান, আনোয়ার হোসেনকে প্রায় ছয় মাস আগে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তার সঙ্গে আরও ৩০ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন কিনা সে বিষয়ে অবগত নই।

চৌধুরী, চট্টলা২৪

 

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...