চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাসের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা।
বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এই ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে দেখা গেছে, আব্দুর রশিদ ছাত্রাবাসে মোট ১২৪টি ভোট পড়েছে। এর মধ্যে ভিপি পদে ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৪ ভোট, আর ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ২৭ ভোট।
জিএস পদে ছাত্রদলের মো. শাফায়াত হোসেন পেয়েছেন ১৪ ভোট, আর ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৮ ভোট। অন্যদিকে, এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৩৮ ভোট এবং ছাত্রশিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ১১ ভোট।
এদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে ব্যবহার করা হয়েছে ওএমআর ব্যালট পদ্ধতি। ভোট গণনার ফলাফল সরাসরি দেখানোর জন্য স্থাপন করা হয় ১৪টি এলইডি স্ক্রিন।
চৌধুরী, চট্টলা২৪

