চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কলা ও মানববিদ্যা অনুষদের নতুন ভবন শহীদ হৃদয় চন্দ্র তরুয়া কেন্দ্রটিতে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি (সহসভাপতি) প্রার্থী ইব্রাহীম হোসেন পেয়েছেন ১ হাজার ৫৫৩ ভোট। তাঁর নিকটতম ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৯৫৯ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ১ হাজার ৫২৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম ছাত্রদল প্যানেলের মো. শাফায়েত হোসেন ৭০৫ ভোট পেয়েছেন।
এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান পেয়েছেন ১ হাজার ৪৯২ ভোট। তাঁর নিকটতম ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট।

