বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মানবসেবাই চিকিৎসকদের পরমধর্ম : মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মানবসেবাই একজন চিকিৎসকের পরমধর্ম। শুধু পেশাগত দায়িত্ব পালন করলেই চলবে না একজন চিকিৎসককে হতে হবে মানবিক, সংবেদনশীল ও সহানুভূতিশীল। অসুস্থ, বিপর্যস্ত কিংবা আর্থিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই চিকিৎসা পেশার প্রকৃত মহিমা।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজে নবনিযুক্ত ইন্টার্ন চিকিৎসকদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, চিকিৎসা পেশা কেবল চাকরি নয়, এটি একটি মানবিক ব্রত। একজন চিকিৎসকের আচরণ, পেশাদারিত্ব ও সহমর্মিতা রোগীর আস্থা ও বিশ্বাস গড়ে তোলে। চিকিৎসা বিজ্ঞানে প্রযুক্তির অগ্রগতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রোগীর প্রতি আন্তরিকতা ও আন্তঃসম্পর্কই সেবার মূল শক্তি।

নবীন চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, মেরিন সিটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যেন শুধু দক্ষ চিকিৎসকই না হন, বরং ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তোলেন এটাই হওয়া উচিত শিক্ষার প্রধান লক্ষ্য। মানবিক গুণাবলি না থাকলে একজন চিকিৎসকের জ্ঞান ও দক্ষতা অর্থহীন হয়ে পড়ে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মো. জাহিদ হোসেন শরীফ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশিদ জামিল চৌধুরী, ডা. আবদুস সালাম, ডা. মো. শরীফ এবং কলেজের অধ্যক্ষ ডা. সুজাত পাল।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...