বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হাত-পায়ের রগ কাটা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাকসুদ খান জয় নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে খুন করা হয়েছে নাকি আত্মহত্যা করেছেন তা এখনো জানাতে পারেনি পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হলেও বিষয়টি সোমবার জানাজানি হয়।

তবে পুলিশ বলছে, শামীম আত্মহত্যা করেছেন অথবা তাকে খুন করা হয়েছে এমন দুই ধরনের ধারণা নিয়েই তদন্ত চালাবে।

বন্দর থানার এক পুলিশ কর্মকর্তা ভাষ্য, রোববার বিকেল ৩টার দিকে সাগরতীরে কাশবনের ভেতরে হাত-পায়ে রগ কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন শামীম। সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে আউটার রিং রোড টহলরত পুলিশ সদস্যদের খবর দেন। হালিশহর থানা থেকে পুলিশ গিয়ে শামীমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু প্রাথমিক অনুসন্ধানের পর তারা রাত ২টার দিকে আমাদের কাছে লাশ হস্তান্তর করে। তখন শামীমের পরিবারের সদস্যরাও হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন।

মৃত জয় (২৬) ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। বরিশাল জেলায় বাড়ি হলেও নগরীর বন্দর আবাসিকের বড়পোল এলাকায় শামীম তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা বসবাস করেন বলে পুলিশ জানায়।

হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, হাত-পায়ের রগ কাটা অবস্থায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে কিছু জানাতে পারছি না। মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করতে চমেক হাসপাতাল মর্গে রয়েছে। নিহত শিক্ষার্থী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না। এ ঘটনায় থানা মামলা দায়ের হচ্ছে।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...