বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

৮৪ আসনে প্রার্থিতা ঘোষণা করল এলডিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৮৪ আসনে দলীয় প্রার্থিতা ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এলডিপির সারা দেশের নেতাকর্মীদের তথ্য যাচাই-বাছাই করে দলের প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এই প্রার্থীর তালিকা ঘোষণা করেন।

এ সময় অলি আহমদ সকল প্রার্থীদের নিজ নিজ এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার নির্দেশ দেন।

তিনি বলেন, আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক। সুতরাং জোটগতভাবে নির্বাচন হলে দলীয় নেতাকর্মীকে জোটের সিদ্ধান্ত মেনে নিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাড. এসএম মোরশেদ প্রমুখ।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...