বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে টিভি সাংবাদিক পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতি, নিয়ে যায় ৪৫ লাখ টাকার গাড়িও

টেলিভিশন সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রাম নগরের একটি বাসায় ঢুকে মালামাল লুট ও ৪৫ লাখ টাকা দামের গাড়ি নিয়ে যায় একদল ডাকাত। এ ঘটনায় মামলা হলে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরের বায়েজীদ বোস্তামী, ইপিজেড ও কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল মতিন, আশরাফুল ইসলাম, মো. মমিন, শারমিন আক্তার, নুর মোহাম্মদ সাব্বির, রোবেল হোসেন ও মো. ফয়সাল।

পুলিশ জানায়, ডাকাতির ঘটনা ঘটে ১০ অক্টোবর। নগরের খুলশী এলাকায় একটি বহুতল ভবনের চারতলার ফ্ল্যাটে মাই টিভির সাংবাদিক পরিচয়ে ১০ থেকে ১২ জনের একটি দল ঢোকেন। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মুঠোফোন নিয়ে যায় ডাকাত দল। একপর্যায়ে বাসার নিচে থাকা সদ্য কেনা ৪৫ লাখ টাকা দামের টয়োটা করোলা প্রাইভেট কারটি তল্লাশি করা হবে বলে গৃহকর্মীকে নিচে নিয়ে যান। এরপর চাবি কেড়ে নিয়ে গাড়িটিসহ জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায়। এ সময় বাসায় কোনো পুরুষ লোক ছিল না। এই ঘটনায় খুলশী থানায় মামলা হয়।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান বলেন, মামলাটি গোয়েন্দা পুলিশে (ডিবি) আসার পর ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ডাকাতি করা গাড়িটি উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আফতাব হোসেন বলেন, গ্রেপ্তার সাতজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার দিন তারা টেলিভিশনের সাংবাদিক সেজে হাতে মাইক্রোফোন নিয়ে যান। কিন্তু তারা কেউ সাংবাদিক না। নগরের বিভিন্ন জায়গায় দোকানে কাজ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁরা সাংবাদিক পরিচয় আগেও ডাকাতি করেছেন। কিন্তু ভুক্তভোগীরা কেউ হয়তো প্রকাশ করেনি নিজেদের দুর্বলতার কারণে।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...