বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহর ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদক ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম। শুনানি নিয়ে আদালত ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকের আমানতকারীদের অর্থ তছরুপের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

দুদকের আবেদনের আরও উল্লেখ করা হয়, ওবায়েদ উল্লাহ আল মাসুদ রূপালী ব্যাংকের এমডি থাকাকালে ব্যাংকের ঋণ অনুমোদন করিয়ে এসব অর্থ ব্যক্তিগত প্রয়োজনে, বিশেষ করে ছেলের বিদেশে শিক্ষার খরচে ব্যবহার করেছেন।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...