বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত আলিফ-মীম নার্সারি

চট্টগ্রামের বাঁশখালীতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলিফ-মীম নার্সারির দুটি বীজতলা নষ্ট করে ১ হাজার বনজ-ফলজের চারা গাছ কেটে ও টিনের বেড়া দিয়ে জোরপূর্বক নার্সারি দখলের অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার কালীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এয়ার মুহাম্মদ পাড়ার এলাকার আলিফ মিম নার্সারিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নার্সারি মালিক সরওয়ার বাদী হয়ে ওই এলাকার আব্দুল মালেকসহ ১১ জনের নাম উল্লেখ বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, ‘শনিবার সকালে ওই এলাকার আবদুল মালেক, জমির ও তারেকের নেতৃত্বে ৩০-৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে মো. সরওয়ারের মালিকানাধীন আলিফ মীম নার্সারিতে প্রবেশ করে ১ হাজারের বেশি জাম-কাঠাল, বরই, আমড়া, সবেদা, আমসহ বিভিন্ন প্রজাতির চারা গাছ ও কলমি করা গাছ কেটে ও লুট করে ট্রাকে তুলে নিয়ে যায় এবং দুটি বীজতলাসহ আরও কয়েক শতাধিক চারা গাছ নষ্ট করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। পরে ভিটা, বাগান বাড়ির গাছও কেটে ফেলে। বিকেল পর্যন্ত এই তাণ্ডব চলে। পরে টিনের বেড়া দিয়ে বাগান বাড়িও জোরপূর্বক দখলে নেয় তারা।

ভুক্তভোগী মো. সরওয়ার বলেন, ‘গতকাল হটাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে ৩০-৪০ জন লোক এসে আমার নার্সারি ও বাগানে তাণ্ডব চালায়। কিছু বুঝে ওঠার আগেই নার্সারিতে প্রবেশ করে ১ হাজারের বেশি ফলজ-বনজ গাছ কেটে ও লুট করে নিয়ে যায়। একই সাথে বাগান থেকে শতাধিক সুপারি, মেহগনি ও আকাশমণি গাছ কেটে ফেলে। সকাল থেকে বিকেল অব্দি এই তাণ্ডব চলে। পুলিশ আসার পরও বিকেলে আরও এক দফা তান্ডব চালায় সন্ত্রাসীরা। পরে তারা নার্সারি এবং বসতভিটার মাঝখানে টিনের বেড়া স্থাপন করে।’

জানতে চাইলে অভিযুক্ত আব্দুক মালেক বলেন, ‘ওই নার্সারি মালিক আমার ভাই থেকে ৩ শতক জায়গা ক্রয় করে। পরে আমরা অন্য তিন ভাইয়ের জায়গাও জোরপূর্বক দখল নিয়ে নার্সারি করে। গ্রামের বাড়ি ও থানায় একাধিক বৈঠক হলেও উপস্থিত না হয়ে উল্টো আমাদের হুমকি দেয় তারা। সকল কাগজপত্র আমাদের পক্ষে রয়েছে। শুধুমাত্র আমাদের প্রাপ্য জায়গা দখলে নিয়েছি।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী নার্সারি মালিক থানায় একটা লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...