Sunday, 8 November, 2026

চট্টগ্রামের সাতকানিয়ায় নাতির বিরুদ্ধে ৭০ বছরের দাদিকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার নাতি

চট্টগ্রামের সাতকানিয়ায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মো. শওকত নামে ২৫ বছর বয়সী প্রতিবেশী এক নাতিকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চনা সৈয়দপাড়াস্থ ধর্ষিতার বসতঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বৃদ্ধা বাদী হয়ে অভিযুক্ত শওকতকে একমাত্র আসামি করে শনিবার রাতে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত শওকত ধর্ষণের শিকার দাদির প্রতিবেশী নাতি হয়। সে সুবাধে শওকত প্রায় সময় বৃদ্ধার ঘরে আসা-যাওয়া করত। ঘটনার দিন শনিবার বেলা ১১ টার দিকে দাদি ঘরে পান্তা ভাত খাচ্ছিল। এ সময় শওকত দাদি বলে ডাক দিয়ে ঘরে প্রবেশ করে। দাদি শওকতকে ঘরে আসার কারণ জিজ্ঞাসা করলে সে (শওকত) দাদির মুখ চেপে ধরে খাটের ওপর শোয়াইয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে দাদি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে শওকতকে আটক করে। পরে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ তাকে (শওকত) গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য বৃদ্ধাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আলী জানান, লোকজন মারফত জেনেছি ২৫ বছর বয়সী এক যুবকের হাতে বৃদ্ধ এক মহিলা ধর্ষিত হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শনিবার মধ্য রাতে ধর্ষণের শিকার বৃদ্ধা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বৃদ্ধাকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে ।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...