Sunday, 8 November, 2026

রাউজানে বিপুল পরিমাণে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বসতঘর থেকে বিপুল পরিমাণে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ৭।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মৃত খায়েজ আহমেদ চেয়ারম্যান বাড়ির কামাল উদ্দিনের বসতঘর থেকে এসব অস্ত্র উদ্ধারসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ওই এলাকার মৃত খায়েজ আহমেদ চেয়ারম্যানের ছেলে কামাল (৫০) ও  মৃত সফিক আহমেদের ছেলে সোহেল আহমদ (৪৪)।

এ সময় কামালের বসতঘরে তল্লাশি চালিয়ে ৩টি একনলা বন্দুক, ৬টি ওয়ান শুটার গান, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৫টি রামদা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতার কামাল উদ্দিনের নামে রাউজান থানায় ৩টি মামলার তথ্য পাওয়া গেছে।

র‍্যাবের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, কতিপয় ব্যক্তি চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় একটি বসতবাড়িতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র মজুত করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‌্যাব-৭ চট্টগ্রাম এর একটি দল রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকার কামাল উদ্দিনের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে রিমান্ডে এনে পরে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অস্থির হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতি। গত ১৪ মাসে এ উপজেলায় খুন হয়েছে ১৭ জন। এর মধ্যে ১৪ জন রাজনৈতিক কারণে খুন হয়েছেন বলে জানা গেছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...