বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

‘বিএনপি অর্জুন গাছের ছাল, যখন যার প্রয়োজন কেটে নেয়’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি এখন অর্জুন গাছের ছালের মতো- যার যখন প্রয়োজন, কেটে নিয়ে যায়।

তিনি বলেন, দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে। এখন বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছিল বলে মন্তব্য করেন মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, জামায়াতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিল, গলা কাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিল। ৫ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়েছে, আর এখন তারা বলছে- তারা প্রকাশ্যেই ছিল।

তিনি আরও বলেন, জামায়াত এখন রূপ বদলাতে শুরু করেছে। তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। কারণ, বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো- যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায়।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বানও জানান মোয়াজ্জেম হোসেন আলাল।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...