বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের যেসব আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি

চট্টগ্রামের বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। এদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, সরোয়ার আলমগীর, হুম্মাম কাদের চৌধুরী, নুরুল আমীন চেয়ারম্যান, এরশাদ উল্লাহ, মোহাম্মদ আবু সুফিয়ানসহ আরও অনেকে।

সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করার সময় এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যাদের যেসব আসনে প্রার্থী করা হয়েছে: চট্টগ্রাম-১ আসনে নুরুল আমীন চেয়ারম্যান, চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ আসনে কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ আসনে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২
আসনে মো. এনামুল হক, চট্টগ্রাম-১৩ আসনে সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৬ আসনে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে প্রার্থী ঘোষণা করা হয়। চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ানের নাম ঘোষণা করা হলেও পরে তা স্থগিত করা হয়।

এছাড়া কক্সবাজার-১ আসনে সালাউদ্দিন আহমেদ, কক্সবাজার-২ আসনে রফিকুল আলম কাজল, কক্সবাজার-৪ আসনে শাহজাহান চৌধুরী, খাগড়াছড়ি আসনে আবদুল ওয়াদুদ ভুইয়া, রাঙামাটি আসনে দীপেন দেওয়ান ও বান্দরবান আসনে প্রার্থী করা হয়েছে সাচিং প্রুকে।

চৌধুরী, চট্টলা২৪

 

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...