বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে বিএনপির ৬ আসনে ‘ভাগ্য’ ঝুলছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এ তালিকা প্রকাশ করেন।

দলটি চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা), চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) ও চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।

ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা হলেন— চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে নুরুল আমিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী সালাহউদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী) আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মিশকাতুল ইসলাম চৌধুরীকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে বিএনপি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থী শূন্য আসনগুলোতে স্থানীয় নেতাদের মতামত ও কেন্দ্রীয় পর্যায়ের পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আর শিগগিরই এসব আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

দলটির সূত্র জানায়, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ জেলায় শক্তিশালী প্রার্থী মনোনয়ন দিতে চায় বিএনপি। প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক অবস্থান ও মাঠ পর্যায়ের কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...