বুধবার, ২৪ জুন, ২০২৬

চট্টগ্রাম-৫ আসনে মনোনয়ন পেলেন বিএনপির আলোচিত নেতা মীর হেলাল

দেশের আলোচিত কওমিপন্থি আলেম-ওলামাদের অন্যতম সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’র দুর্গ বলে খ্যাত চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসন। তবে এই আসনে রয়েছে বিএনপির বিশাল ভোটব্যাংকও। বিএনপির কয়েকজন হেভিওয়েট প্রার্থী থাকলেও এই আসনে দলের নির্বাচনি টিকেট দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে। তাঁকে মনোনয়ন দেওয়ায় উপজেলার সর্বত্র খুশির বন্য বইছে।

দলের নেতাকর্মীরা মনে করেন, চট্টগ্রামের অন্যতম উপজেলা হাটহাজারী, যা বিগত দেড় দশক ধরে নানা ঘটনায় আলোচিত। ফলে এই আসনে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী দেওয়ার দরকার ছিল, যাঁর বিশাল কর্মী বাহিনী রয়েছে। পাশাপাশি যিনি সবার মন জুগিয়ে নিয়ে আসবেন বিএনপির জয়। মীর হেলাল এমন এক নেতা যাঁর দ্বারাই এটি সম্ভব।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে ক্রমেই নিজের একটি শক্তিশালী অবস্থান তৈরি করে নিয়েছেন ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। গত কয়েক বছর ধরে রাজপথের কর্মসূচিতে দলের সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নেতাদের একজন তিনি। এক সময় চটগ্রামে বিএনপি ও জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ দলটির ভাইস-চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তবে বাবা এত বড় নেতা হলেও মীর হেলাল নিজেই তার রাজনৈতিক ক্যারিয়ার গড়েছেন নিজ পরিশ্রমের মাধ্যমে।

জানা যায়, তরুণ এই নেতা এরই মধ্যে বিএনপি চেয়ারপার্সনের ঘনিষ্ঠ হিসেবে তৃণমূলের নেতা-কর্মীদের নজর কাড়ছেন। ফলে চট্টগ্রামে এই তরুণ তুর্কিকে কেন্দ্র করে চট্টগ্রামে রাজনীতি নতুন ধারা সৃষ্টি হয়েছে।

বিগত আমলে নিষিদ্ধ আওয়ামী লীগের মদদপুষ্ট জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের দখলে ছিলো এই আসনটি। তবে ৫ আগস্টের পর সেখানে বিএনপির অবস্থান পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হাসিনা সরকার পতনের আগে-পরে নানা কর্মসূচি পালন করেছেন হাটহাজারীতে। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতেও অনুসারীদের নিয়ে মাঠে ছিলেন।

ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার উপর আস্থা রেখেছেন। সব নেতাকর্মীর সহযোগিতার কারণেই এটি সম্ভব হয়েছে। আগামীতে ধানের শীষ প্রতীকের ভূমিধস বিজয় আনতে সবার সহযোগিতা দরকার।

তিনি ফেসবুকে লিখেন, আলহামদুলিল্লাহ চট্টগ্রাম ৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) এর ধানেরশীষ আমানত হিসেবে আমার প্রানপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তবাদী দল-বিএনপি আমার হাতে দিয়েছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, আমাকে ধানের শীষের যোগ্য মনে করার জন্য।
ইনশা আল্লাহ আপনার আস্থার সম্মান রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। কৃতজ্ঞ হাটহাজারীবাসী-বায়েজীদবাসী এবং হাটহাজারী-বায়েজিদ বিএনপি পরিবারের প্রতি।

এই অর্জন আপনাদের, আপনাদের আমানত ধানেরশীষ, ধানেরশীষের বিজয় নিশ্চিত করতে হবে চট্টগ্রাম-৫ হাটহাজারী-বায়েজিদে সকলে মিলে ইনশা আল্লাহ। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থী।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

কারাগারে অসুস্থ হয়ে মৃত্যু যুবলীগ নেতার, বিচার বিভাগীয় তদন্ত চান স্বজনরা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তারের একদিন পর নুরুল আলম (৪৫)...

গ্রীষ্মকালীন দাভোস শেষে বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে...

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’...

বিশ্বকাপ শিবিরেই ৩৯-এ পা মেসির, সতীর্থদের সঙ্গে জন্মদিন উদযাপন

বিশ্বকাপের আবহেই ৩৯তম জন্মদিন উদযাপন করলেন আর্জেন্টিনা অধিনায়ক Lionel...