শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার ক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে কয়েকজন কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে কর্ণফুলী উপজেলার ক্রসিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আহত হন অন্তত ১১ জন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছর। তিনি একজন নারী। অপর নিহত ব্যক্তি ৪০ বছরের বেশি বয়সী পুরুষ। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের বাড়ি কক্সবাজারের ঈদগাঁও এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...

সন্দ্বীপে পুলিশ কনস্টেবলকে মারধর, অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সন্দ্বীপে মাদকবিরোধী একটি ফেসবুক পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র...

স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র বিকশিত হবে না: ডিইউজে সভাপতি

স্বাধীন গণমাধ্যম ছাড়া দেশে গণতন্ত্র বিকশিত হবে না বলে...