নিজস্ব প্রতিবেদক ::
চট্টগ্রামের ফটিকছড়িতে থানার সামনে ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা নূর আহমদের
আস্কারায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহারের অনুসারীরা।
শুক্রবার সন্ধ্যায় দুই দফায় ফটিকছড়ি সদর ও নাজিরহাটে টাযার জ্বালিয়ে সড়ক অবরোধের পর মনোনয়ন বঞ্চিত নেতার সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সুসম্পর্কের বিষয়টি সামনে আসে।
বিএনপি নেতাদের অভিযোগ বালুমহাল, কাঠপাচার, চাঁদাবাজিসহ বিভিন্ন অবৈধ কার্যকলাপে গোপন আঁতাত রয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার, বিষয়টি আবারও প্রমাণ হলো।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টায় আজিম উল্লাহ বাহারের অনুসারীরা টায়ার জ্বালিয়ে এই সড়ক অবরোধ করেন। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই কর্মসূচি। এরপর সেখান থেকে উপজেলার ঝঙ্কারমোড়ে গিয়ে আরেকবার সড়ক অবরোধ করেন তাদের একাংশ।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, পরিস্থিতি ঘোলাটে করতে এমন ইন্দন দিচ্ছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি নূর আহমদ চট্টলা২৪কে বলেন, আপনি জিজ্ঞেস করলেও ইন্দনের বিষয় কি আমি স্বীকার করব? আমি কি এমপি পদপ্রার্থী, নাকি তারা আমার আত্মীয়-স্বজন? যারা এগুলো বলে তাদেরকে আপনারা কোন ধরনের প্রশ্ন করেন না। আমাদের জানই তো বাঁচে না।
তিনি আরও বলেন, থানার সামনে তাদের বিক্ষোভটি পৌনে সাতটার দিকে শেষ হয়েছে। এর বাইরে আমার আর কিছু জানা নাই।
চৌধুরী, চট্টলা২৪

