Sunday, 8 November, 2026

রাজধানীতে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, মোরশেদ (৪০) ও জাকির (২৫)।

তিনি বলেন, ৪ নম্বর ট্র্যাকে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। বগিতে আগুন দিয়ে পালানোর চেষ্টা করছিলেন দুই দুর্বৃত্ত। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে দুজনকে আটক করে।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ঘটনাস্থল রেলওয়ে থানার অধীনে হলেও সেখানে থানা পুলিশকে পাঠানো হয়েছে।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...