বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ধানমন্ডিতে ৪ ককটেলসহ একজন আটক

রাজধানীর ধানমন্ডির ঝিগাতলা এলাকা থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইয়াছিন নামে একজনকে আটক করা হয়।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসব উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

তিনি বলেন, ঝিগাতলা থেকে চারটি ককটেলসহ ইয়াছিন নামে একজনকে আটক করা হয়েছে। ককটেলগুলো নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

আটক ব্যক্তির বাড়ি পিরোজপুর জেলায়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান শাহ মোস্তফা তারিকুজ্জামান।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...