বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে মার্কেটে আগুন

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের বাজার ঘাটার শাহেরাজ মার্কেটে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিস সূত্র জানায়, চারতলার শাহেরাজ মার্কেট ভবনের দ্বিতীয় তলার শাহ গদি এন্ড ইলেকট্রনিকস নামের দোকানের গোডাউন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐ বহুতল মার্কেটটিতে ইলেকট্রনিকস পণ্য, ফার্মেসিসহ বিভিন্ন পণ্যসামগ্রীর বেশ কয়েকটি দোকান রয়েছে। চার তলায় রয়েছে শিশু শিক্ষার্থীদের আবাসিক হেফজখানা।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত মার্কেটের নিচ তলার পেছনের রেস্তোঁরার রান্নার চুলো থেকে বলে জানা গেছে। আগুন লাগার পরপরই কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...