Sunday, 8 November, 2026

ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ কর্মীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ফেনীর মহিপালের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার সাহাব উদ্দিনের ছেলে মুজিবুর রহমান, আবুল হাসেমের ছেলে শান্ত, মফিজুর রহমানের ছেলে বিয়াতি, ইস্রাফিলের ছেলে ইমন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের আনোয়ার হোসেনের ছেলে জিহাদ এবং জাহাঙ্গীর হোসেনের ছেলে আরিফ। তারা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে।

বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুজ্জামান জানান, মিছিলের চেষ্টাকালে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে তারা ছাত্রলীগের কর্মী বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে পুলিশ বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বুধবার (১২ নভেম্বর) রাতে ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা ফেনী-চট্টগ্রাম সড়কে চলাচলরত রনি-রানা পরিবহনের একটি বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...