Sunday, 8 November, 2026

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা–কর্মী গ্রেপ্তার

ঢাকায় নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৩ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার যোগাযোগ করা হলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. তরিকুল ইসলাম  বলেন, গত কয়েক দিনে রাজধানীতে বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এই ৪৩ জনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় হওয়া মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হচ্ছে। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য।

গত মঙ্গলবারও ঢাকার বিভিন্ন স্থান থেকে ৪৪ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় আজ রায়ের তারিখ ছিল। দিনটি ঘিরে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে বেশ কয়েক দিন ধরে সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
হৃদয়/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...