খাগড়াছড়ি প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের খাগড়াছড়ি জেলার নেতৃবৃন্দ তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ওয়াদুদ ভূইয়ার ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কেন্দ্রীয় সনাতন সমাজ কল্যাণ পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সচিব ও পুজা উদযাপন ফ্রন্টের জেলা সভাপতি অশোক মজুমদার নেতৃত্বে এই গণসংযোগ করা হয়।
এতে উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদের জেলা শাখার সভাপতি নির্মল দাশ, পূজা উদযাপন ফ্রন্টের জেলার শাখার সাংগঠনিক সম্পাদক সমীর সাহা, পূজা উদযাপন ফ্রন্টের প্রচার সম্পাদক রাজীব রায়সহ হিন্দু উন্নয়ন সংসদের নেতৃবৃন্দ এবং রামগড়ের সনাতনী নেতৃবৃন্দ।
বিপ্লব, চৌধুরী, চট্টলা২৪

