বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের ডিসি সাইফুল ইসলামকে বদলি, আসবেন জাহিদুল ইসলাম মিয়া

নিয়োগ পাওয়া এবং দায়িত্ব গ্রহণ কোনটার এক মাসও অতিক্রম হয়নি। এরমধ্যেই আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জেলা প্রশাসক সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে।

তার জায়গায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বর্তমানে নারায়নগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম সাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ হয়।

এর আগে গত ১৬ অক্টোবর ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। এরই প্রেক্ষিতে গত ১৯ অক্টোবর তিনি চট্টগ্রামে যোগদান করেছিলেন। প্রজ্ঞাপন অনুযায়ী তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...