বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ায় চাচাত ভাই হত্যায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি ৩৫ বছর পর গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাচাত ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মুসা (৫৫) ওরফে বাইল্যাককে ৩৫ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে উপজেলার হোসনাবাদ ইউনিয়ন এলাকা থেকে আটক করা হয়। তিনি ওই এলাকার আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও আদালত সূত্র জানায়, ১৯৯১ সালের ৮ জানুয়ারি মো. মুসা তার আপন চাচাত ভাইকে ভারী বস্তুর আঘাতে হত্যার অভিযোগে অভিযুক্ত হন। মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। তবে রায় ঘোষণার পর থেকেই মুসা পলাতক ছিলেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশ ওমানে দীর্ঘদিন অবস্থান করেন।

দুই সপ্তাহ আগে প্রবাস থেকে দেশে ফেরার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পুলিশ। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “চাচাত ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

গ্রেপ্তারের মধ্য দিয়ে তিন দশকেরও বেশি সময় ধরে বিচার এড়ানো ওই আসামিকে আবারও আইনের মুখোমুখি করা হলো বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...