বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পাওনা টাকা নিয়ে বিরোধে চট্টগ্রামে মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে আকাশ দাশ (৩০) নামের এক মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে কসাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ রেয়াজুদ্দিন বাজারের মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী ছিলেন। সেখানে পারিবারিকভাবে তার তিনটি সার্ভিসিংয়ের দোকান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, মোবাইল সার্ভিসিংয়ের পাওনা টাকা আদায় নিয়ে বিরোধের জেরে আকাশকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

আকাশের বন্ধু ইমন বলেন, রাত ১টার দিকে আকাশ তাকে ফোন করে এনায়েত বাজারে যেতে বলেন। পরে দু’জন কসাইপাড়ার একটি গলিতে প্রবেশ করলে গলির মুখে তাকে দাঁড়িয়ে থাকতে বলে আকাশ ভেতরে যান। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আকাশ ফিরে না আসায় ইমন ভিতরে গিয়ে দেখেন, কয়েকজন যুবক মিলে আকাশের ওপর এলোপাতাড়ি হামলা চালাচ্ছে। ওই সময় তাদের একজন ইমনের পায়ে ছুরিকাঘাত করে। ইমনের দাবি, হামলাকারীদের একজনের নাম জনি।

পরে স্থানীয়রা গুরুতর আহত আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...