রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

অনার্স ৪র্থ বর্ষে রাষ্ট্রবিজ্ঞানে কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজের চমকপ্রদ সাফল্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ৪র্থ বর্ষ ফাইনাল পরীক্ষা ২০২৩-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এতে কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে। ফলাফল প্রকাশের পর কলেজজুড়ে আনন্দ ও উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।

কলেজ কর্তৃপক্ষ মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে। কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব জয়নাল আবেদীন বলেন, “এ সাফল্য আমাদের পরিশ্রম, নিয়মানুবর্তিতা ও শিক্ষকদের সার্বিক সহযোগিতার ফল।” তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের ধারাবাহিক প্রচেষ্টা ও অনুকূল পরিবেশের কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। বিভাগীয় ফলাফলে বেশিরভাগ শিক্ষার্থী প্রশংসনীয় জিপিএ অর্জন করেছেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নির্বাচিত ফলাফল:
মারজানুল মোস্তফা (৩.৫৩), লিমা আক্তার (৩.৫০), সাইদা সুলতানা (৩.৪৫), মুক্তা সুলতানা (৩.৪০), তানজিনা আক্তার (৩.৪০), ইসরাত সুলতানা (৩.৩৮), রিফাতুল ইসলাম (৩.৩৫), মো. জোবায়ের (৩.৩৫), জান্নাতুল ফেরদৌস সোনিয়া (৩.৩৩), রুমানা আলম লাকি (৩.৩৩), মুনিফ তাজোয়ার (৩.৩০), মো. ফরহাদ (৩.৩০), শাহিদা আকতার ডালিয়া (৩.২৮), সেতু নাথ (৩.২৮), সজিব কুমার (৩.২৮), আবছার উদ্দিন (৩.২৮), সায়মা বিনতে লোকমান (৩.২৫), সানজিদা ফেরদৌস আখি (৩.২৫), মেহেরুন্নেছা আসমা (৩.২৫), নয়ন বিশ্বাস (৩.২৫), সুমাইয়া আফরিন (৩.২৫), পুজা চৌধুরী (৩.২৫), মোরশেদুল আলম (৩.২৩), হাসান মুরাদ (৩.১৫), জুয়েল বিশ্বাস (৩.১৫), সরোয়ার আলম (৩.১৩), মো. মোবারক (৩.১৩), ফাহমিদা সুলতানা সাদাদ (৩.১৩), সায়মা আক্তার (৩.১০), সাকুয়েত সুমাইয়া (৩.০৮), শেখ ফয়সাল শাহান (৩.০৮), জান্নাতুন নাঈমা (৩.০৮), শাহেদা আক্তার (৩.০৮), হুমাইরা তাসনিম (৩.০০), জেসমিন আকতার সুরভী (৩.০০), সায়মা আক্তার (২.৮৫), রুবেল উদ্দিন (২.৮৫), নাহেদ উদ্দিন (২.৭৮) এবং সাজু আকতার (৩.৩০)।

ফলাফলে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। কলেজ কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর...

উপকূলীয় অঞ্চল নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর...

চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় ঝটিকা মিছিল করার অভিযোগে কার্যক্রম...