বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সাজেকে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রুবিনা আফসানা রিংকি (২৪) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত ও ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাজেক ইউনিয়নের হাউস পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ওসি কানন সরকার বলেন, সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়া পথে হাউস পাড়া এলাকায় পিক আপটি পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা গেছে, ১২ জন আহত হয়েছে। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তাৎক্ষণিক সকলের নাম পরিচয় জানা যায়নি। মরদেহ ও আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...