বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে এক রাতে শ্রমিকদল নেতাসহ ৩ খুন

চট্টগ্রাম মহানগর ও জেলায় এক রাতে শ্রমিক দল নেতাসহ তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর কোতোয়ালি এলাকায় একটি, রাঙ্গুনিয়ায় একটি এবং ফটিকছড়ি উপজেলায় একটি হত্যার ঘটনা ঘটে।

খুন হওয়া তিনজন হলেন- রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান, মোবাইল সার্ভিসিংয়ের দোকানি আকাশ ঘোষ ও ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার ৬ নম্বর ওয়ার্ডের বুলাইন্নের বাড়ি টেক এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন শ্রমিকদল নেতা আব্দুল মান্নান। স্থানীয় ক্ষেত্রবাজার এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ভিকটিম আবদুল মান্নান চন্দ্রঘোনায় থাকতেন। নিজ বাড়িতে তেমন আসেন না। গতকাল রাতে তার একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। সেখানে না গিয়ে কেন তিনি সরফভাটায় এলেন সেটা পরিবারের সদস্যরাও জানেন না। মান্নান বিদেশে ছিলেন। সরকার পতনের পর দেশে ফিরে আসেন। তবে তার মোবাইলটি পাওয়া যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশের রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। নিহত আব্দুল মান্নান বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সব বিষয়গুলো বিবেচনায় নিয়েই ঘটনা তদন্তের পাশাপাশি হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

এদিকে পাওনা টাকা চাওয়ার জেরে চট্টগ্রাম মহানগরে ছুরিকাঘাতে খুন হয়েছেন মোবাইল সার্ভিসিংয়ের দোকানি আকাশ ঘোষ। গতকাল রাতে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার কসাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, আকাশের কাছ থেকে মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে টাকা বাকি রেখেছিল তার পূর্বপরিচিত সানি। রাতে সেই টাকা চাইতে গেলে আকাশ ও সানির মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সহযোগীদের নিয়ে আকাশকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সানি।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে আকাশকে ছুরিকাঘাত করা হয়। ঘটনায় জড়িত তিনজনের মধ্যে ইতোমধ্যে আমরা একজনকে আটক করেছি। অন্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বশত্রুতার জেরে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার উত্তর ধুরং এলাকায় খুন হন ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদ। বুধবার রাতে স্থানীয় কয়েকজন পূর্বশত্রুতার জেরে লোহার রড ও লাঠি দিয়ে তার ওপর হামলা চালায়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...