বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় নির্বাচনের তপশিল দ্রুত ঘোষণার দাবি – সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জাতীয় সমাবেশ গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে আগামী জাতীয় নির্বাচনের তপশিল দ্রুত ঘোষণার দাবি জানানো হয়। একই সঙ্গে বিভিন্ন ইস্যুতে দলের নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়।

সমাবেশে সিপিবির সাবেক সভাপতি ও সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশের মানুষ বুকের রক্ত দিয়ে স্বৈরাচারদের উৎখাত করেছে। নতুন কোনো ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী শাসন দেখতে চায় না জনগণ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার বারবার আশঙ্কার জন্ম দিচ্ছে। তাই অবিলম্বে জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা করতে হবে।

তিনি বলেন, দেশ এখন সর্বগ্রাসী সংকটে নিমজ্জিত। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্ত করা হয়েছিল বিদেশি কোনো শক্তির প্রভাব-বহির্ভূত স্বাধীন রাষ্ট্র গড়ার লক্ষ্যে। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার দেশকে মার্কিন ভূরাজনৈতিক স্বার্থের অনুগত করে তুলছে, যা দীর্ঘমেয়াদে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।

সিপিবির সাবেক সভাপতি আরও বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের যে প্রস্তাব দেওয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয়। সাংবিধানিক আদেশ বলবৎ করে সরকার যেটি করতে যাচ্ছে, গণভোট তার বৈধতা দিতে পারে না। এভাবে দেশকে নতুন এক দ্বন্দ্ব-সংঘাতে ঠেলে দেওয়া হচ্ছে।

সমাবেশে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সমাজবিপ্লবীদের ঐক্য গড়ে তোলা জরুরি। যারা ব্যক্তিমালিকানা উচ্ছেদ করে সামাজিক মালিকানার পক্ষে, তাদের নেতৃত্বে নতুন যুক্তফ্রন্ট গঠন করতে হবে। এই যুক্তফ্রন্ট হবে বামপন্থিদের যুক্তফ্রন্ট, যার নেতৃত্ব দেবে কমিউনিস্ট পার্টি।

সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য সরকার পূরণ করতে পারেনি। তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সরকার নারীদের ও সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। একটি গোষ্ঠী নতুনভাবে লুটপাট ও দখলদারিত্বের পরিবেশ তৈরি করেছে।

সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। তিনি জানান, লালদিয়া টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তরের প্রতিবাদে আগামীকাল রোববার দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশ ও মিছিল হবে। নির্বাচনে জামানত কমানো ও প্রার্থীদের সমতা নিশ্চিতের দাবিতে ২৪ নভেম্বর নির্বাচন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবে সিপিবি। এছাড়া ২৮ নভেম্বর ঢাকায় নারীদের রাজনৈতিক কনভেনশন এবং ২৯ নভেম্বর বাম-গণতান্ত্রিক-প্রগতিশীল শক্তির জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন বাসদের প্রধান উপদেষ্টা খালেকুজ্জামান, জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল শাহবাগ, বাটা সিগন্যাল, সায়েন্সল্যাব, ঢাকা কলেজ ও গাউছিয়া মার্কেট হয়ে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

চবি’র ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ...

শুল্কমুক্ত ২৩.৬ টন কাপড় উধাও, রাজস্ব ফাঁকি ১ কোটি ৩ লাখ টাকা

রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎপাদন খরচ কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা...

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...